রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৩ টি কো¤পানির ৪৪ কোটি ৩৫ লক্ষ ১২ হাজার ৮৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৪৩ কোটি ২ লাখ ৩১ হাজার ২০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮৩.৬৩ পয়েন্ট কমে ৫৯৩২.২৮ ডিএস-৩০ মূল্য সূচক ৩০.৮২ পয়েন্ট কমে ২১৫৩.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৪৬ পয়েন্ট কমে ১২৭০.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৩৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগ, রবি এক্সিয়াটা, আইএফআইসি, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস ও আলিফ ইন্ডাঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এটলাস বাংলা, ইসলামিক ফাইন্যান্স, এসআইবিএল, প্রগতি লাইফ ইন্সুঃ, এবি ব্যাংক, গ্রামীণ ওয়ান স্কীম-২, মোজাফর হোসেন স্পিনিং, ডেফোডিল কম্পিউটার, ডিবিএইচ ফার্স্ট মি. ফা ও মাইডাস ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ফার্মা, এসবিএসি ব্যাংক, বঙ্গজ লিঃ, মুন্নু সিরামিকস, বেক্সিমকো ফার্মা, ইসলামি ইন্সুঃ, রংপুর ফাউন্ড্রি, আজিজ পাইপস, ওয়াই ম্যাক্স ও কে অ্যান্ড কিউ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৯৭৬৯৬৮৫৮০০৫.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ