রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসিন চৌধুরী

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মু. মোহসিন চৌধুরীকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত মোহসিন চৌধুরী এ দায়িত্ব পালন করবেন।

রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র ১০ আগস্ট থেকে গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও মোহসিন চৌধুরী দৈনন্দিন রুটিন কার্যক্রমের বাইরে পলিসি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে, গত শনিবার (১০ আগস্ট) ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ