রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৬৪টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলনসি।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ।

আর ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশানস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামীক ফাইন্যান্সের ১০ শতাংশ, যমুনা ব্যাংকের ১০ শতাংশ, তিতাস গ্যাসের ১০ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৯.৯৭ শতাংশ এবং ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৯৭ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ