রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কোম্পানির ৫৪ কোটি ৯১ লক্ষ ১১ হাজার ৫৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬০৬ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮১৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩০৬.০২ পয়েন্ট বেড়ে ৫৯২৪.৮১ ডিএস-৩০ মূল্য সূচক ১১০.৫৬ পয়েন্ট বেড়ে ২১৩২.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫৫.৭৭ পয়েন্ট বেড়ে ১২৭৪.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, বিএটিবিসি, টেকনো ড্রাগ, স্কয়ার ফার্মা, সী পার্ল, জেএমআই হসপিটাল, ওরিয়ন ফার্মা, এমটিবি, ব্র্যাক ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বীকন ফার্মা, ইবিএল এনআরবি মি. ফা., জেনারেশন নেক্সট, ইসলামিক ফাইন্যান্স, যমুনা ব্যাংক, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, ডেল্টা লাইফ ইন্সুঃ, ডিবিএইচ ও ইউনিয়ন ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, হামি ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাঃ, বেক্সিমকো ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., নিউ লাইন ক্লথিং, লিব্রা ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, জুট স্পিনার্স ও মেঘনা কন্ডেন্সড মিল্ক

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৩৯১৩০৮৬৯১৯০.১০।

সর্বশেষ পাওয়া সংবাদ