রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কোম্পানির ২৭ কোটি ২২ লক্ষ ৩৪ হাজার ২২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৭৫ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৬১১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯২.৩৭ পয়েন্ট বেড়ে ৫৬১৮.৭৯ ডিএস-৩০ মূল্য সূচক ৮৭.৪৩ পয়েন্ট বেড়ে ২০২২.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪২.৫৩ পয়েন্ট বেড়ে ১২১৯.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএটিবিসি, স্কয়ার ফার্মা, রবি এক্সিয়াটা, সিটি ব্যাংক, ডিবিএইচ, একমী ল্যাব, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম, ইবনে সিনা ও লাফার্জ হোলসিম সিমেন্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসিআই ফরমুলেশন, আফতাব অটো, মুন্নু সিরামিকস, দেশ গার্মেন্ট, প্রগতি ইন্সুঃ, এসিআই, আইডিএলসি, একমী ল্যাব, মির আকতার ও লংকাবাংলা ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ক্রিস্টাল ইন্সুঃ, সোনালি পেপার, সানলাইফ ইন্সুঃ, কোহিনুর কেমিক্যালস, অরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারী, জেমিনী সী ফুড, ইন্ট্রাকো রি ফুয়েলিং, হাইডেলবাগ সিমেন্ট ও খান ব্রাদার্স পিপি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯০৫৭৮৭৬৩৫৭৩.১০।

সর্বশেষ পাওয়া সংবাদ