রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার মিলস

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের।

আজ রোববার (৪ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ৪২ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্মা এইডসের ২.৯৯ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ২.৯৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৯৯ শতাংশ, ইফাদ অটোসের ২.৯৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২.৯৯ শতাংশ এবং লিনডে বাংলাদেশ লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ