সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৭৮টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।

আর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৭৪ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ৮.১৮ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৮.০৪ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৭.৮২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৭.৩৯ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ৭.০৫ শতাংশ এবং সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬.৬৯ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ