বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে এক্সপ্রেস ইন্সুরেন্স

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৬৩টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের।

আজ বুধবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ২.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ২.৯৬ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ২.৯৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সী পার্ল হোটেল।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ২.৯৪ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১’র ২.৯৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ২.৯০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৮৮ শতাংশ, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্সের ২.৮৮ শতাংশ, ইবিএল এআরবি মিউচুয়াল ফান্ডের ২.৮৫ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২.৮৫ শতাংশ দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ