রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে গত কয়েকদিন ধরে লেনদেনের সাথে সূচক কমেই চলেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুলাই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১১ কোটি ৭১ লক্ষ ৯৮ হাজার ৫৩৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৪৬৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬০.৭২ পয়েন্ট কমে ৫২৬৯.৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০.৮৯ পয়েন্ট কমে ১৮৮১.৮৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৮৭ পয়েন্ট কমে ১১৫১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনোড্রাগ, ওরিয়ন ইনফিউশনস, অগ্নি সিস্টেম, আলিফ ইন্ডাঃ, এনআরবি ব্যাংক, স্যালভো কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারী, তৌফিকা ফুড ও মিডল্যান্ড ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনোড্রাগ, রিলায়েন্স ইন্সু:, ওরিয়ন ইনফিউশনস, রেকিট বেঙ্কাইজার, স্যালভো কেমিক্যাল, আলিফ ইন্ডাঃ, পূবালি ব্যাংক, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা., রবি এক্সিয়াটা ও ব্যাংক এশিয়া।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পদ্মা ইসলামি লাইফ ইন্সুঃ, লিব্রা ইনফিউশনস, এনটিসি, তৌফিকা ফুড, আলহাজ¦ টেক্স, সেন্ট্রাল ইন্সুঃ, মালেক স্পিনিং, বিজিআইসি, ক্রিষ্টাল ইন্সুঃ ও সিএনএ টেক্স,

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৮০২৭৫৩৮২৭২৩.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ