রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ১৪ কোটি ৩৯ লক্ষ ৮২ হাজার ৮৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৮৯৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৩.৪৮ পয়েন্ট কমে ৫৩৩০.২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৫১ পয়েন্ট কমে ১৯০২.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৩০ পয়েন্ট কমে ১১৬৬.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৩৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশনস, এনআরবি ব্যাংক, স্কয়ার ফার্মা, জেমিনী সী ফুড, ইউনিলিভার কনজ্যুমার, ব্র্যাক ব্যাংক, রূপালি লাইফ ইন্সুঃ, স্যালভো কেমিক্যাল ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনোড্রাগ, লিব্রা ইনফিউশনস, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালি লাইফ ইন্সুঃ, জেমিনী সী ফুড, সায়হাম টেক্স, ফার্মা এইড, ন্যাশনাল ব্যাংক লিঃ, রেকিট বেঙ্কাইজার ও ওয়ান ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এনার্জিপ্যাক পাওয়ার, ফিনিক্স ইন্সুঃ, এইচআর টেক্স, রংপুর ফাউন্ড্রি, জনতা ইন্সুঃ, স্ট্যান্ডার্ড ইন্সুঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল ও আল হাজ¦টেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫২৭৪৮৩৮৫৫৪৫৮.২০।

সর্বশেষ পাওয়া সংবাদ