রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ১৮ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার ৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৮ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ২২০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৯.৯৩ পয়েন্ট কমে ৫৩৮৩.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.৫১ পয়েন্ট কমে ১৯২১.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬৫ পয়েন্ট কমে ১১৭৭.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, ফারইস্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক, তৌফিকা ফুড, সী পার্ল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওরিয়ন ইনফিউশনস, গ্লোবাল ইন্সুঃ ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনোড্রাগ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওয়ান ব্যাংক, খান ব্রাদার্স পিপি, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, লিন্ডে বিডি, এসকে ট্রিমস, গ্লোবাল ইন্সুঃ ও আইএসএন লিঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সুহৃদ ইন্ডাঃ, ই-জেনারেশন, লিব্রা ইনফিউশনস, নাহী অ্যালুমিনিয়াম, স্যালভো কেমিক্যাল, জিকিউ বলপেন, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, গ্লোবাল হেভী কেমিক্যাল ও নাভানা সিএনজি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৬৭৮৬২৩৮২৬৬১.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ