রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ডিএসই ট্রেডিং সিস্টেম পরিদর্শন করলেন ডিএসই’র চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএসই ট্রেডিং সিস্টেম পরিদর্শন করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। ডিএসইর সার্বিক নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন ট্রেডিং কার্যক্রম এবং ডেটা সেন্টারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে স্বশরীরে পরিদশন কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন তিনি।

ডিএসই’র লেনদেন কার্যক্রম যে কোন ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে অধিকতর তৎপর থাকার জন্য সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ডিএসই’র চেয়ারম্যান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস বাধাহীনভাবে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেনদেনে অংশগ্রহণ করতে পারায় সকলকে ধন্যবাদ জানান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ভবিষ্যতে যে কোন ধরনের চ্যালেজ্ঞ মোকাবেলায় ডিএসই কর্মকর্তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তার সাথে ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাওিক আহমেদ শাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান,এফসিএস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ