বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১৩ কোটি ৭৪ লক্ষ ৩৫ হাজার ৬৭৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯৭ কোটি ৩৪ লক্ষ ৭২ হাজার ৯২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬২.৮১ পয়েন্ট বেড়ে ৫৪১৩.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৪.২৫ পয়েন্ট বেড়ে ১৯৩২.৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.৮১ পয়েন্ট বেড়ে ১১৮৩.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস, অগ্নী সিস্টেম, সী পার্ল বীচ, এনআরবি ব্যাংক, রংপুর ফাউন্ড্রী, ব্র্যাক ব্যাংক, ইউনিলিভার, ফারইস্ট নিটিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্যাকনো ড্রাগ, অগ্নী সিস্টেম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., মিডল্যান্ড ব্যাংক, বিডিকম অনলাইন, ই-জেনারেশন, ফার্মা এইড, আফতাব অটোমোবাইল, আমরা নেটওয়ার্ক ও এনআরবি ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রংপুর ফাউন্ড্রী, খান ব্রাদার্স পিপি, এফএএস ফাইন্যান্স, জুট স্পিনার্স, সী পার্ল বীচ, প্রিমিয়ার লিজিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৭৭৫০৬১০৭৭২০.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ