বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর প্রথম কার্যদিবস বুধবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন অনেক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০ টি কোম্পানির ৪ কোটি ৩৪ লক্ষ ৭১ হাজার ১৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৫৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ১৬৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯৫.৬৭ পয়েন্ট কমে ৫৩৫০.৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৭.২৮ পয়েন্ট কমে ১৯০৮.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২১.৮৭ পয়েন্ট কমে ১১৬৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিব্রা ইনফিউশনস, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, অগ্নি সিস্টেম, বিএটিবিসি, রংপুর ফাউন্ড্রি, অরিয়ন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বীচ্ হ্যাচারী ও জেমীনি সী ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টিকোম্পানি হলো:- টেকনোড্রাগ, লিব্রা ইনফিউশন, রংপুর ফাউন্ড্রি, সিলকো ফার্মা, প্রাইম ব্যাংক, ইআইএল, তাক্কাফুল ইন্সুঃ, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., সাউথইস্ট ব্যাংক ও বার্জার পেইন্ট।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কোহিনুর কেমিক্যাল, মুন্নু এগ্রো, ওয়ালটন হাইটেক, লিন্ডে বিডি, সমতা লেদার, রূপালি লাইফ, সোনালি লাইফ ইন্সুঃ, এপেক্স ফুডস, আমরা নেট ও মোজাফফ্র হোসেন স্পিনিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৪৫৮৫৫৪১৫৮৭৫.৪০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ