বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

আজ বন্ধ  শেয়ারবাজার 

নিজস্ব প্রতিবেদক: খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে আজ রোববার (২৫ ডিসেম্বর) বন্ধ থাকবে শেয়ারবাজার। এদিন পুঁজিবাজারের লেনদেন ও সব কার্যক্রমই বন্ধ থাকবে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি ছুটি উপলক্ষে রোববার শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে তার পরদিন সোমবার সকালে যথারীতি সময় লেনদেন শুরু হবে।

একই তথ্য জানিয়েছেন দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।

গোলাম ফারুক বলেন, সোমবার সকাল দশটা থেকে লেনদেন শুরু হবে, লেনদেন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এর মধ্যে সর্বশেষ ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশনের।

আরো পড়ুন……..

১৫ কোম্পানির এজিএম ২৬ ডিসেম্বর

সর্বশেষ পাওয়া সংবাদ