বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

ফেব্রুয়ারিতে বাজারে আসবে ফু-ওয়াং মুড়ি

নিজস্ব প্রতিবেদক : মুড়ি উৎপাদনে যাচ্ছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। এই লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের এই কোম্পানি নতুন একটি প্রোডাকশন লাইন স্থাপন করতে যাচ্ছে। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে বাজারে পাওয়া যাবে ফু-ওয়াং ব্র্যান্ডের এই মুড়ি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদের সভায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের ওই সিদ্ধান্ত হয়েছে।

গাজীপুরের বোকরানে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে ওই প্রোডাকশনলাইন স্থাপন করা হবে। এই লাইন স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। তাতে দৈনিক ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।

একই সভায় চলতি হিসাববছরের প্রথম ৬ মাসের (জুলাই’২২-ডিসেম্বর’২২) পারফরম্যান্স মূল্যায়নে নিরীক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ