বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে আজকের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে,১৩১টির দর কমেছে, ১৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে আজ ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৯ কোটি ০৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ফার্মা খাতের দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা ফার্মা খাতের দুই কোম্পানির মধ্যে রয়েছে বিকন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ এই দুই কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটিরও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৬ শতাংশ।

জানা গেছে, এই দুই কোম্পানির মধ্যে আজ ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকার। অন্যদিকে বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫২ লাখ টাকার।

আর সোনালী পেপার ২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনেদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ ১ কোটি ৬০ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৯৭ লাখ, ফরচুন সুজ ১ কোটি ১২ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৭০ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৯৬ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৮৭ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৯ লাখ টাকার।

সর্বশেষ পাওয়া সংবাদ