মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে জেমিনী সী ফুড

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে,১৩১টির দর কমেছে, ১৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ২০ পয়সা বা ৫.৫৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬২ টাকা ৫০ টাকা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস রোববারজেমিনী সী ফুডের সর্বশেষ দর ছিল ৩৪৩ টাকা ৩০ পয়সা । এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৪০০ বারে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ২.০৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৭১ বারে ৩ লাখ ৩৯ হাজার ৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬ হাজার ৪১৩ বারে ৩৬ লাখ ৩৭ হাজার ৫২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ কোটি লাখ ৫৩ টাকা।

ইস্টার্ন হাউজিং লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৩.৪১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ১৫৬ বারে ১৩ লাখ ২ হাজার ৭২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা।

বিডিকম অনলাইন লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ২.৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৪৭ বারে ১৭ লাখ ৩৩ হাজার ৩২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ২.৮৪ শতাংশ, এডিএন টেলিকমের ২.৮৩ জেএমআই হসপিটালের ২.৬৪ শতাংশ, মুন্নু সিরামিকের ২.৫৪ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ২.৩১ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ