মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

বিনিয়োগের আগে জেনে নিন ইফাদ অটোস লিমিটেড সম্পর্কে

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন । এজন্য অবস্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি), আনুপাতিক হার (পিও রেশিও), কারণ এগুলো একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূন্য । একটি কোম্পানির পিও রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম । কারণ পিও রেশিও না থাকলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে । সাধারণত ৪০ পর্যন্ত পিও রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবস্যই সেটি ঝুঁকিপূর্ণ । পিও রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনভি) । এটি যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৮ সালে ৩৮ টাকা ২৫ পয়সা, ২০১৯ সালে ৩৯ টাকা ১৮ পয়সা, ২০২০ সালে ৩৯ টাকা ৭৩ পয়সা ২০২১ সালে ৪০ টাকা ৮১ পয়সা এবং ২০২২ সালে ৪১ টাকা ৩৫ পয়সা।

পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৮ সালে ৭ টাকা ০১ পয়সা, ২০১৯ সালে ৪ টাকা ৫৯ পয়সা, ২০২০ সালে ৯৩ পয়সা, ২০২১ সালে ২ টাকা ১৮ পয়সা এবং ২০২২ সালে ১ টাকা ৬৪ পয়সা।

জানা যায়, ২০২২-২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা।লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগ কারীদের, ২০১৮ সালে ২২ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ, ২০২০ সালে ৯ শতাংশ, ২০২১ সালে ১১ শতাংশ এবং ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

কোম্পানিটি গত ৫ বছরে ২০১৮ সালে ১০ শতাংশ, ২০২০সালে ২ শতাংশ এবং ২০২২ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেন।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২০১৫ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৬৫ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা । অভিহিত মূল্য ১০ টাকা।

গত এক মাসে দর ওঠানামা হয়েছে ৪৪.১০-৪৪.১০।একবছরে দর ওঠানামা হয়েছে ৪৩.১০-৫৬.৩০ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৬ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৯৩৩ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৪.৮৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮.২৩ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.০৮ শতাংশ শেয়ার, এবং বাকি শেয়ারের ১৬.৮২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। পুঁজিবাজারে তালিকাভূক্ত ‘প্রকেীশল’ খাতের এ কোম্পানিটি বর্তমানে “এ ” ক্যাটাগরিতে অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ