মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

ইজিএম সম্পন্ন এমারেল্ড অয়েলের

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) সকাল ১০ টায় কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তোষ কুমার দেব, মো. সজিব হোসেনসহ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীগন।

কোম্পানি সেক্রেটারি সাদিয়া আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন।

এছাড়া শেয়ারহোল্ডার পরিচালক (মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত) মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন, মো. রুবেল সরদার ও প্রতিষ্ঠানটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্ব-শরীরে উপস্থিত ছিলেন।

ডিজিটাল প্লাটফর্মে গতকাল শনিবার সকাল ১০টায় মতামত ও ভোটগ্রহণ শুরু হয়ে চলে রোববার সকাল ১০টা ২০মিনিট পর্যন্ত। ভোটে সর্বসম্মতিক্রমে মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিনিয়োগকৃত ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ২,৫৭,৫৮,২৩০ টি ও বিপক্ষে ৩,১২৯ টি।

সর্বশেষ পাওয়া সংবাদ