মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

ইন্ট্রাকোর গত সপ্তাহে ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে একক কোম্পানি হিসাবে ৬২ কোটি ৫৮ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এর মাধ্যমে এক্সচেঞ্জটির সর্বোচ্চ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা। আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশই কোম্পানিটির দখলে রয়েছে। এ সময়ে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৫৪ দশমিক ৫৫ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সায়। এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৫০ পয়সায়।

সর্বশেষ পাওয়া সংবাদ