মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারে ব্লু বন্ড নিয়ে আসতে কাজ করছি : বিএসইসি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্লু বন্ড নিয়ে আসার জন্য আন্তরিকভাবে আমরা কাজ করছি বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ।

শনিবার (৭ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অনেক বড় চ্যালেঞ্জের মধ্যেও অনেক সুযোগ রয়েছে। বর্তমানেও বাজার অনেক ভালো আছে। এখন শেয়ার কেনার সময়। মূল বিনিয়োগকারীরা শেয়ার কেনার সময় লাভবান হয়। বিআইসিএম এবং বিএএসএম-সহ আরও অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ শিক্ষা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া এই বিশেষায়িত বাজারে বিনিয়োগ করলে ঝুঁকি আরও বেড়ে যায়। বর্তমানে বিও অ্যাকাউন্ট সহ সবকিছু অনলাইনে করা যায়। আমরা প্রতি জেলায় বিনিয়োগকারীদের নিয়ে স্পেশাল সেশন করি। আমরা বর্তমানে ৩৫তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে এটি ২৫ এর মধ্যে চলে আসবে। তাই ব্যাংকগুলোতে এখনো অনেক প্রজেক্টের অফার আসে। দেশের গার্মেন্টস শিল্পে ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।

এছাড়াও তিনি বলেন, পুঁজিবাজারে আসতে চাইলে কোম্পানিগুলো কিছু সুবিধা চায়। বিশেষ করে রাজস্ব সুবিধা চায় তারা। আমরা রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করতে যাচ্ছি। এবিষয়ে আইন তৈরির কাজ চলছে। এছাড়া টেকনোলজির উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে এসএমই ও এটিবি সহ আরও কিছু বোর্ড চালু করেছি। এছাড়াও আরও অনেকগুলো পরিকল্পনা রয়েছে। আগামীতে নতুন অনেক প্রোডাক্ট আসবে। ভবিষ্যতে যে পরিমাণ বিনিয়োগ লাগবে তা ব্যাংক দিয়ে সামাল দেওয়া সম্ভব না। এক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ