মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে পিই রেশিও কমেছে

নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৩৪ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪৩ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১.১৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ২.৯৮ পয়েন্ট, সিরামিকস খাতে ২.৩৮ পয়েন্ট, প্রকৌশল খাতে ২.৮৩ পয়েন্ট, খাদ্য খাতে ১৯.৭১ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৮৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ২.২৮ পয়েন্ট, আইটি খাতে ৪.৬৭ পয়েন্ট, পাট খাতে ৮.২৪ পয়েন্ট, বিবিধ খাতে ২.৭০ পয়েন্ট, আর্থিক খাতে ১.৮৫ পয়েন্ট, কাগজ খাতে ৪১৬.৭৮ পয়েন্ট, ওষুধ খাতে দশমিক ১৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ৩.৯৯ পয়েন্ট, ট্যানারি খাতে ৭৭.৬৬ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৪.৩৪ পয়েন্ট, বস্ত্র খাতে দশমিক ২১ পয়েন্ট অবস্থান করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ