মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৮টি খাতে। বাকী ১টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ২.৩৩ শতাংশ দর কমেছে। এরপরে ট্যানারি খাতে ৯৮ শতাংশ এবং সিরামিক খাতে দশমিক ৮৬ শতাংশ করে দর কমেছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ২৮ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ০২ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১১ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৫৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২৯ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ১৩ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৬৮ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে। খাতগুলো হচ্ছে- সাধারণ বিমা, আইটি, পাট, কাগজ, ওষুধ ও ভ্রমণ-অবকাশ খাত।

সর্বশেষ পাওয়া সংবাদ