মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে ইমামের মৃত্যু, ৪ সন্তান নিয়ে রীতিমতো পানি খেয়েই দিন কাটছে অভাগী স্ত্রীর আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন
advertisement
শেয়ারবাজার

ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এ বন্ডের বৈশিষ্ট্য Non-Convertible, Secured, Fully Redeemable, Floating Rate coupon-Bearing Corporate Bond।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রাতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ ৫ বছর। এর কুপন হার ৬% এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের টাকায় ইফাদ অটোস তাদের সহযোগী কোম্পানী ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ করেবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ এবং এ্যারেঞ্জার হিসেবে শান্তা ইক্যুইটি ম্যানেজমেন্ট কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ