মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

রেকর্ড ডেটের পর দেশ গার্মেন্টসের দর কমেছে ০.৯৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে দশমিক ৯৩ শতাংশ কমেছে।

দেশ গার্মেন্টস সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১৪ টাকা বা ৯.৯৬ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৪০ টাকা ৫০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১২৭ টাকা ৭০ পয়সা।

এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১২৬ টাকা ৫০ পয়সা।  এ হিসেবে শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা দশমিক ৯৩ শতাংশ কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ