মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে বিকল্প ট্রেডিং বোর্ডের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) বা বিকল্প লেনদেন বোর্ড নামে নতুন এ বোর্ডের লেনদেন চালু হয়েছে। আজ (৪ জানুয়ারি) বুধবার সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লেনদেন শুরুর কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, একটি ইক্যুইটি ও একটি বন্ড দিয়ে এটিবি মার্কেটে লেনদেন শুরু হয়েছে। ইক্যুইটি হিসাবে লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড লেনদেন করছে। এছাড়া প্রাণ অ্যাগ্রো লিমিটেড বন্ডটির কার্যক্রম সম্পূর্ণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে। আমাদের বিনিয়োগকারীরা আগে বদ্ধ পরিসরে ছিলো। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না। বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনো অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে।

সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান ড.ইউনুসুর রহমান বলেন, আগে আমরা এসএমই মার্কেটে ভালো সাড়া পেয়েছি। আজকের এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডও ভালো একটি অবস্থানে যাবে। অতীতে পুঁজিবাজারে অবকাঠামো কোনো উন্নতি ছিলো না। তবে বর্তমানে আমরা এদিক থেকে অনেকদূর এগিয়েছি।

সূত্র মতে, লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি টাকা। মোট শেয়ারের ১০ শতাংশ বাজারে ছাড়বে কোম্পানিটি। এজন্য প্রথম দিন ফেয়ার ভ্যালুতে শেয়ার বিক্রি করবে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২১০ কোটি টাকা বন্ডটির লেনদেনও শুরু হয়েছে আজ।

সর্বশেষ পাওয়া সংবাদ