মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

মিথুন নিটিংয়ের দায় পরিশোধের সক্ষমতা নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের কোয়ালিফাইড রির্পোট করেছে অডিট র্ফাম আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। যেখানে মিথুন নিটিংয়ের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিথুন নিটিং অ্যান্ড ডায়িংয়ের বিষয়ে কোম্পানিটির নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ৩১ লাখ টাকা এবং চলতি দায়ের পরিমাণ ছিল ১৮ কোটি ৪৭ লাখ টাকা।

কোম্পানিটির চলতি সম্পদ সংগ্রহযোগ্য অবস্থায় না থাকায় এর চলতি দায় পরিশোধের সক্ষমতা নেই। এ ধরনের পরিস্থিতির কারণে কোম্পানিটির টিকে থাকা নিয়ে বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।

সর্বশেষ পাওয়া সংবাদ