মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি
advertisement
শেয়ারবাজার

এস্কয়ার নিট নাম পরিবর্তন ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিটের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তন ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি এস্কয়ার নিট কম্পোজিটের পরিবর্তে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি রাখতে চায়। কোম্পানিটি আগামী ২৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজুলেশনের মাধ্যমে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হবে। এছাড়া কোম্পানিটি সংঘস্বারকে সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করতে পাবে।

অন্যদিকে কোম্পানিটির পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এস্কয়ার নিট ১০ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুতে শেয়ার ইস্যু করে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

এস্কয়ার নিট প্রেফারেন্স শেয়ারের অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ এবং যন্ত্রপাতি কেনার কাজ করবে। এতে কোম্পানিটির ৬৫ কোটি টাকা ব্যয় হবে। কোম্পানিটি ৩৫ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসিইসি) অনুমোদন সাপেক্ষে প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে।

কোম্পানিটি আরও জানায়, এস্কয়ার নিটের প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ৮ বছর। শেয়ারটি ফুলী রিডামবল, নন-কনভার্টেবল, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। কোম্পানিটি সেমি-অ্যানুয়ালি লভ্যাংশ প্রদান করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ