মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

লংকাবাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২ পয়সা।

আগামী ২১ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

সর্বশেষ পাওয়া সংবাদ