সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ত্রিশালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত নড়াইলে মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক গ্রেপ্তার জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ
advertisement
শেয়ারবাজার

৫ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পর্ষদ সভা আজ ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো – ট্রাস্ট ব্যাংক, দেশবন্ধু পলিমার, সিঙ্গার বিডি, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ট্রাস্ট ব্যাংক : ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আজ ১৮ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

দেশবন্ধু পলিমার : দেশবন্ধু পলিমার লিমিটেডের পর্ষদ সভা আজ ১৮ এপ্রিল, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০ পয়সা।

সিঙ্গার বিডি : সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা আজ ১৮ এপ্রিল, সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ডাচ-বাংলা ব্যাংক : ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা ১৮ এপ্রিল, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

গ্লোবাল ইসলামী ব্যাংক : গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আজ ১৮ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। কোম্পানিটির সভা থেকে প্রথমবারের মত আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

সর্বশেষ পাওয়া সংবাদ