সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
শেয়ারবাজার

‘এবার কঠিন সিদ্ধান্ত, দিন হিসেবে জরিমানা করা হবে’-বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, লভ্যাংশ ঘোষণা করেও অনেক কোম্পানি বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা প্রদান করেনি। এই টাকাগুলো তো তারা ফেরত দিচ্ছেই না, উল্টো এগুলো তারা আবার ইনভেস্ট করছে বা কেউ নিজের কাছে নিয়ে বসে আছে। ভদ্রতা দেখিয়ে এতোদিন কঠিন সিদ্ধান্ত নেইনি, এবার দিন হিসেব করে জরিমানা করা হবে।

রবিবার (১৬ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘পুঁজিবাজারে বর্ষবরণের আমেজে নবতর উদ্ভাবন’ সিএমএসএফ এর তহবিল ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা বার বার সতর্ক করেছি। বলেছি জরিমানা করা হবে। প্রতিষ্ঠানের নাম খারাপ হবে। তাও তারা টাকাগুলো ফেরত দিচ্ছে না। আমরা কিছুদিনের ভেতরেই সিদ্ধান্ত নিবো, এইসব কোম্পানির বিরুদ্ধে আমরা শিগগিরই কঠিন অবস্থানে যাবো।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, অন্যের আমানত কখনো ধরতে হয়না। আর আমরা করি তার উল্টো। কেউ কাউকে ধার দিতে চায়না। ব্যাংক লোন দিলে তা ফেরত আসতে চায়না। আমরা কমিশনের দায়িত্ব নেয়ার পর আলোচনা করে দেখলাম গোড়ার সমস্যা কোথায়, সবাই বলে আস্থা নাই। কিন্তু আস্থা নাই কেন? কারণ বিনিয়োগকারীরা যে লভ্যাংশের আশা নিয়ে বাজারে বিনিয়োগ করে, অধিকাংশ কোম্পানিগুলোই লভ্যাংশ দিতে চাইছিলো না।

তিনি বলেন, কতোগুলো কোম্পানি ডিভিডেন্ড তো দেয় ই না, আর যারা ডিক্লেয়ার করে তারাও প্রাপ্য টাকা বিনিয়োগকারীদের দেয়না৷ ক্লেইম করতে গেলে অফিসে ঢুকতে দেয়না। এখন এরকম যদি অবস্থা হয় তাহলে বিনিয়োগকারীরা কিভাবে আস্থা পাবে বাজারে? বিনিয়োগ করলে আপনারা টাকা ফেরত দেন না, ডিভিডেন্ড দেননা। কিভাবে এই বাজারে বিনিয়োগকারী আসবে। আমানতকে সুরক্ষা না দিলে কেউ এখানে টাকা দিতে চাইবেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এছাড়াও ডিএসই এবং সিএসই এর নবনির্বাচিত চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং আসিফ ইব্রাহিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ