সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
শেয়ারবাজার

ট্রেজারি বন্ডের আনুষ্ঠানিক লেনদেন শুরু করলো লংকাবাংলা সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক : রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩ কোটি ১০ লক্ষ টাকার ট্রেজারি বন্ড লেনদেনের মাধ্যমে এই খাতের গ্রাহক সেবা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

১১ অক্টোবর ২০২২ তারিখে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের লেনদেন শুরু করা হয়। ঐদিন লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ড লেনদেনের মাধ্যমে এই খাতের আনুষ্ঠানিক উদ্বোধন করে।

ট্রেজারি বন্ড হলো সরকারি সিকিউরিটিজ। এই বন্ড ইস্যুর মাধ্যমে সরকার বাজার থেকে অর্থ সংগ্রহ করে। আমাদের দেশে ২,৫,১০,১৫,২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রয়েছে। বর্তমানে ২৪৬টি ট্রেজারি বন্ড লেনদেন হচ্ছে সেকেন্ডারি বাজারে। সাধারনত প্রতি সপ্তাহের মঙ্গলবার এই বন্ডের অকশন অনুষ্ঠিত হয় যেটি বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে; আর এটি হল প্রাইমারি মার্কেট।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে বিপি একাউন্ট খোলার মাধ্যমে এই বন্ডের লেনদেন করতে হতো। এখন বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে থেকে এই বন্ডে বিনিয়োগ করা যাচ্ছে। এক্ষেত্রে যেকোনো ব্যক্তি বিনিয়োগকারী অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও একাউন্ট খুলে এই খাতে সরাসরি বিনিয়োগে আসতে পারবে।

এই ট্রেজারি বন্ডগুলোর কাস্টডিয়ান হলো বাংলাদেশ ব্যাংক। এই বন্ড ৬ মাস পরপর কুপন বা সুদ প্রদান করে। এই বন্ডের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের সুযোগ। এই লেনদেনের মাধ্যমে সৃষ্ট মূলধনী মুনাফাও এখাতের আরেকটি আয়। অর্থাৎ এই খাত থেকে সুদ ও মূলধনী মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ