সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ
advertisement
শেয়ারবাজার

১০৯ টাকা প্রিমিয়ামে শেয়ার ছাড়বে ন্যাশনাল টি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) পরিশোধিত মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা।

চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করা হবে।

বিদ্যমান শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার প্রাপ্তির অনুপাত, রেকর্ড তারিখ ও সাবস্ক্রিপশনের সময় শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে ন্যাশনাল টি কোম্পানি।

সর্বশেষ পাওয়া সংবাদ