সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ
advertisement
শেয়ারবাজার

এসিআই দেশেই কোলগেট টুথপেস্ট তৈরি করবে

নিজস্ব প্রতিবেদক : কোলগেটের টুথপেস্ট এখন তৈরি হবে বাংলাদেশেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেড দেশে এ টুথপেস্ট তৈরি করবে। এ জন্য মার্কিন বহুজাতিক কোলগেট পামোলিভ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে এসিআই।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই লিমিটেড।

এসিআই জানিয়েছে, কোলগেট পামোলিভের (এশিয়া) সঙ্গে একটি যৌথ উদ্যোগের কোম্পানি তৈরির চুক্তি অনুমোদন করেছে এসিআইয়ের পরিচালনা পর্ষদ। যৌথ উদ্যোগের কোম্পানিটির নামকরণ করা হবে কোলগেট-পামোলিভ এসিআই বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ কোম্পানির ২৪ শতাংশ শেয়ারের বিপরীতে আগামী ৩ বছরে এসিআই লিমিটেড ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে এসিআই লিমিটেড।

যুক্তরাষ্ট্র ভিত্তিক কোলগেট-পামোলিভ কোম্পানির সাবসিডিয়ারি কোলগেট-পামোলিভ (এশিয়া) পিটিই লিমিটেড সিঙ্গাপুরে নিবন্ধিত রয়েছে। এটির সঙ্গেই বিনিয়োগ চুক্তি করেছে এসিআই। কোলগেট সাধারণত টুথপেস্টের মতো মৌখিক যত্ন (ওরাল কেয়ার) ও ব্যক্তিগত যত্নের (পারসোনাল কেয়ার) বিভিন্ন পণ্য তৈরি ও বিপণন করে থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ