সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

৭ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলোর পর্ষদ সভা আজ (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মা, আইসিবি ইসলামী ব্যাংক, বাটা সু, পূবালী ব্যাংক, জিলবাংলা, পিপলস ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

নাভানা ফার্মা : নাভানা ফার্মা লিমিটেডের পর্ষদ সভা আজ ১৩ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৭ পয়সা।

আইসিবি ইসলামী ব্যাংক : আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আজ ১৩ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বাটা সু : বাটা সু লিমিটেডের পর্ষদ সভা আজ ১৩ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

পূবালী ব্যাংক : পূবালী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আজ ১৩ এপ্রিল, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

জিলবাংলা : জিলবাংলা সুগার মিলস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১৩ এপ্রিল, দুপুর ১টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পিপলস ইন্স্যুরেন্স : পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আজ ১৩ এপ্রিল, দুপুর ২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স : তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আজ ১৩ এপ্রিল, বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ