সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

এসএমইতে হোটেল পূর্বানীর শেয়ার লেনদেন পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশ হোটেলস লিমিটেডের পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ হোটেলস লিমিটেড হচ্ছে হোটেল পূর্বানীর মালিকানা প্রতিষ্ঠান।

বুধবার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, অনিবার্য কারনবশঃ এসএমই প্লাটফর্মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ হোটেলস লিমিটেডের এ লেনদেন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ হোটেলস লিমিটেড রাজধানীর দিলকুশায় অবস্থিত হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল এর মালিকানা প্রতিষ্ঠান। এটি ১৯৬১ সালে নিবন্ধিত হয়। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত ছিল। এটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ হোটেলসের পরিশোধ মূলধন ৮১ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৮ লাখ ১০ হাজার। নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, ২০-২১ অর্থবছরে এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ টাকা ৪৪ পয়সা।

ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে ১৫টি কেম্পানির তালিকাভুক্ত রয়েছে। এই কোম্পানিগুলোর ১৫ লাখ ৭৯ হাজার ৬৪টির শেয়ার বুধবার লেনদেন হয়েছে। যা টাকার অংকে ২ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ