সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টকে কাস্টোডিয়াল সার্ভিসেস প্রদান করবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘সিডব্লিউটি – কমিউনিটি ব্যাংক শরিয়াহ ফান্ড’ পরিচালনার জন্য সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট-কে কাস্টোডিয়াল সার্ভিসেস প্রদান করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এসময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর মনিজা চৌধুরী।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মোঃ জাবেদুল আলম এবং ট্র্যানজেকশন ব্যাংকিং-এর সিনিয়র ম্যানেজার খান মুহাম্মদ ফয়সাল।

এছাড়াও, সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট তাসনিম হাদী শামা ও ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট তাসনিম তাবাসসুম তোরে-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ