সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সিটি ব্যাংক অনুমোদিত মূলধন বৃদ্ধি ও নাম পরিবর্তন করবে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেড তার অনুমোদিত মূলধন বৃদ্ধি করবে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা বাড়িয়ে ১৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করবে।

সিটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার ( ১১ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটির শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের মতামত নেওয়ার জন্য আগামী ৪ জুলাই ব্যাংকটির সাধারণ সভায় আহ্বান করা হয়েছে।

সূত্র অনুসারে, আগামীতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধিত মূলধন বাড়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষ্যে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদের একই বৈঠকে ব্যাংকটি নাম দ্যা সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে।

আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

সর্বশেষ পাওয়া সংবাদ