সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

নতুন শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড নতুন শেয়ার ইস্যু করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। আর এর মাধ্যমে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে কোম্পানিটিকে আলোচিত শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতি দিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি মূলধনের ঘাটতি দূর করার লক্ষ্যে গত বছরের ১ অক্টোবর অনুষ্ঠিত লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আলোকে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করলে কমিশন তা অনুমোদন করে।

আজ (১০ এপ্রিল) কোম্পানিটি বিএসইসির কাছ থেকে নতুন শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতিপত্র পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৩০ লাখ। এই শেয়ারের ৩০ শতাংশ আছে উদ্যোক্তাদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ধারণ করছে ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

সর্বশেষ বছরে লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ১১ লাখ টাকা নীট লোকসান দিয়েছে। শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।

এদিকে, গত এক মাসে বাজারে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ১০০ শতাংশের বেশি বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ছিল ৩৯ টাকা। আজ এর সর্বশেষ মূল্য ছিল ৯৭ টাকা ৭০ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ