সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আইপিও আবেদন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন আজ (৯ এপ্রিল) রোববার শেষ হবে। এর আগে গত ৩ এপ্রিল কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৮৫৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

সূত্র অনুসারে, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন Actuarial Valuation Report অনুযায়ী মোট উদ্বৃত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ