সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সিমটেক্সে স্বতন্ত্র পরিচালক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এ নিয়োগের পেছনে কমিশনকে ভুল বোঝানো হয়েছিল বলে কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়।

সিমটেক্সের বর্তমান চেয়ারম্যানের করা মামলায় গত ২ এপ্রিল উচ্চ আদালতের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদার বিএসইসির দেওয়া ৫ জনের পরিচালনা পর্ষদ নিয়োগে ৬ মাসের এ স্থগিতাদেশ দিয়েছেন।

এর আগে গত ২২ মার্চ বিএসইসি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান পর্ষদে থাকা ২ স্বতন্ত্র পরিচালক ও এক মনোনীত পরিচালকের পরিবর্তে কোম্পানির চেয়ারম্যানসহ ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

নিয়োগপ্রাপ্ত ৫ স্বতন্ত্র পরিচালক হলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (চেয়ারম্যান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেব নাথ, দ্য জুরিস্টের পার্টনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম ও ব্যবসায়ী আবিদ আল হাসান।

কমিশনের বিভিন্ন কোম্পানিতে এমন স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। যাদের ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। যে কারণ এরই মধ্যে অনেক কোম্পানিতে কমিশনের স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে পর্ষদ পুনর্গঠন মুখ থুবড়ে পড়েছে। যেমনটি হতে যাচ্ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজেও।

যার ধারাবাহিকতায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে রক্ষায় কোম্পানিটির চেয়ারম্যান গত ২৭ মার্চ কমিশনের ৫ জনের স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদার বিএসইসির দেওয়া ৫ জনের পরিচালনা পর্ষদ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ