সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭৮৭ বারে ১৪ লাখ ১ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৪ লাখ টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ৬.৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

স্ট্যাইল ক্রাফট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫.৯১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ইনটেক, আমরা টেকনোলজি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ