সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৬০ কোম্পানির ৯৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৮ কোটি ১৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো গ্রীণ সুকুক ২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেমিনি সী ফুড ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কস ৩ কোটি ২২ লাখ, এডিএন টেলিকম ১ কোটি ৬৫ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৫ কোটি ৩৮ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ৩৩ লাখ, বিডি ফিন্যান্স ৩ কোটি ৯৬ লাখ, ইস্টার্ন হাউজিং ২ কোটি ৭৮ লাখ, জেমিনি সী ফুড ৪ কোটি ৪৮ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ১৮ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৪৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৪৬ লাখ, ওরিয়ন ফার্মা ২ কোটি ৬২ লাখ ও স্কয়ার ফার্মা ২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ