সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

শীর্ষ ব্রোকারহাউজের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসের (২০২৩) শীর্ষ ব্রোকারহাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেনের পরিমাণের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

বিদায়ী মাসে লেনদেনে সবার শীর্ষে ছিল ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্রোকারেজ লিমিটেড। আর তৃতীয় স্থানে ছিল লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ, পঞ্চম স্থানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ষষ্ঠ শেলটেক ব্রোকারেজ, সপ্তম স্থানে আইডিএলসি সিকিউরিজ, অষ্টম স্থানে শান্তা সিকিউরিটিজ, নবম স্থানে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং দশম স্থানে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড।

শীর্ষ ২০ ব্রোকারহাউজের তালিকায় আরও আছে (ক্রম অনুসারে) এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, বিডি সানলাইফ সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, রেমনস ইনভেস্টমেন্টস অ্যান্ড সিকিউরিটিজ ও আইআইডিএফসি সিকিউরিটিজ।

সর্বশেষ পাওয়া সংবাদ