সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ইউনিলিভারের রেকর্ড ডেটের পর দর বেড়েছে


নিজস্ব প্রতিবেদক : বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে দশমিক ০৬৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ইউনিলিভার কনজিউমার সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১ হাজার ১৯৮ টাকা ৭০ পয়সা বা ৩৭.৪৬ শতাংশ কমেছে। তবে ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ২০০ টাকা ২০ পয়সা। ৬০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২ হাজার টাকা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২ হাজার ১ টাকা ৫০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ০.০৬৯ শতাংশ কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ