রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯০ বারে ৩ লাখ ৭৪ হাজার ৫০১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা।

বিডিকম অনলাইন লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

জেএমআই হসপিটাল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৩.৭৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রসেসিং, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি থাই ফুড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ ও এমবি ফার্মা লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ