রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৬০ কোম্পানির ১৮১ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬৬ লাখ ৪৯ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮১ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেকিট বেনকিজার লিমিটেডের। কোম্পানিটি ৬৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার ৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সাইফ পাওয়ারটেক ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজ ১ কোটি ৫৩ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৮৭ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৬ কোটি ৫৬ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ১ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৪৫ লাখ, জেমিনি সী ৫ কোটি ৭ লাখ, এইচ.আর টেক্সটাইল ১ কোটি ৪৩ লাখ, মতিন স্পিনিং ৭ কোটি ৫১ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ১ কোটি ২৮ লাখ, ওরিয়ন ফার্মা ৬ কোটি ৪৩ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৭৬ লাখ, সোনালী পেপার ৫ কোটি ৯৪ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ