রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
“অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার সংশোধনী আইন মন্ত্রীসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমায় বন্ডে বিনিয়োগকে অন্তর্ভূক্ত করা হবে না বলে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।। এরফলে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের সক্ষমতা বাড়ার সুযোগ তৈরী হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মার্চ) মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বিলে বিনিয়োগ সীমায় প্রত্যেক ব্যাংক-কোম্পানি এমনভাবে বিনিয়োগ পোর্টফোলিও সাজানোর কথা বলা হয়েছে, যেখানে কর্পোরেট বন্ড ও ডিবেঞ্চারকে বাদ দেওয়া হয়েছে। ওই বিনিয়োগ সীমার মধ্যে সব ধরনের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড থাকবে।

এছাড়া ব্যাংকের বিনিয়োগকে বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে বিবেচনায় নিতে খসড়া বিল অনুমোদন করা হয়েছে।

বন্ডকে এই বিনিয়োগ সীমার বাহিরে রাখার মাধ্যমে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ করার সক্ষমতা বাড়ানো হয়েছে। যা পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

এই বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, কমিশন অনেকদিন ধরেই বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার জন্য কাজ করে আসছে। এখন সেটি যদি মন্ত্রীসভায় সংশোধনী বিলে অনুমোদন দিয়ে থাকে, তাহলে এটি জাতীয় সংসদেও পাশ হবে বলে আশা করা যায়। এতে করে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের অনেক সুযোগ বাড়বে। যার ফলে অনেক ব্যাংক নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসবে।

সর্বশেষ পাওয়া সংবাদ