রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
“অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে আজ, (২৯ মার্চ) বুধবার সকাল সাড়ে ১০টায় কোম্পানির এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশনের অনুচ্ছেদ ৭৭ সংশোধন অর্থাৎ কোম্পানির পরিচালনা পর্ষদের মোট পরিচালকের সংখ্যা পাঁচজনের কম নয় বা পনেরো জনের অধিক নয় যা কিনা বিশেষ সিদ্ধান্ত হিসাবে অনুমোদিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচালক আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান এফসিএস।

২০২২ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে, যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ